ফুল কপি 65

এটি একটি রেস্টুরেন্ট স্টাইল রেসিপি যেটি এপিটাইজার অথবা সাইড ডিশ হিসেবে খাওয়া হয়। বৈকালিক নাস্তা হিসেবেও খুবই উপভোগ্য। যেকোন দাওয়াতে এই সুন্দর সুস্বাদু মুচমুচে রেসিপি সার্ভ করে বাজিমাত করুন। আমি যখন ই কোথাও নতুন কিছু খাই সেটা পরে নিজে তৈরী করার চেস্টা করি, আমার রেসিপির ভান্ডারে আরও নতুন কিছু যোগ করি! আর 65 নামের পিছনের ইতিহাস হচ্ছে রেস্টুরেন্টের মেনুতে এই আইটেমের নাম্বার ছিল 65, তাই সহজে বুঝে ফেলার জন্য এটার নাম এভাবেই প্রচলিত হয়ে যায়!
#রান্না

রান্নার নির্দেশ
- 1
ফুলকপির ফুল গুলো খুলে নিয়ে মাঝারি সাইজে কেটে নিন। এবার ধুয়ে ফুটন্ত গরম পানিতে সামান্য লবন দিয়ে ১0 মিনিট ঢেকে ডুবিয়ে রাখুন। দশ মিনিট পরে পানি ঝরিয়ে নিন। আমি এক বাটি(২কাপ মত) ফুল কপি নিয়েছি।
- 2
এবার একটি বাটিতে ময়দা,কর্ণ ফ্লাওয়ার, চালের গুঁড়া, লবন, এক চামচ তেল ও সব মশলা নিয়ে প্রথমে পানি ছাড়াই মিশিয়ে নিন। এখন অল্প অল্প করে পানি মিশিয়ে ঘন গোলা তৈরী করুন। ইচ্ছে হলে সামান্য লাল খাবার রং মিশিয়ে নিন।
- 3
ফুলকপির টুকরা গুলো একটা বাটিতে নিয়ে তাতে সামান্য কর্ণ ফ্লাওয়ার, লবন, গুল মরিচ ও লাল মরিচ মাখিয়ে নিন।
- 4
চুলায় কড়াই বসিয়ে ভাজার জন্য পরিমাণ মত তেল দিন। তেল ভালো ভাবে গরম হলে ফুলকপির টুকরো গুলো একটা একটা করে গোলায় ডুবিয়ে তেলে ছাড়ুন। একসাথে বেশী দেবেন না এবং প্রথম দুমিনিট নাড়াচাড়া করবেন না। চুলার আঁচ মাঝারি লো তে থাকবে যাতে ফুলকপি সিদ্ধ হয়। নীচের দিক হয়ে গেলে উল্টে দেবেন এবং দু মিনিট পরে আঁচ টা একটু বাড়িয়ে দেবেন যাতে ভাজাটা মুচ মুচে হয়। এভাবে সব গুলো কপি প্রথমে লো মিডিয়াম ও শেষের দিকে হাই হিটে ভেজে তুলুন।
- 5
এবার তিন চারটা কাঁচা মরিচ ফালি করে নিন। এক মুঠো কারি পাতা ও মরিচ গুলো গরম তেলে ছেড়ে কয়েক সেকেন্ড পরেই তুলে ফুল কপির ভাজা টুকরো গুলোর উপর ছড়িয়ে দিন। ভাত বা পোলাও এর সাথে পরিবেশন করুন অথবা এমনি এমনিই খান।
- 6
কারি পাতা না থাকলে কোন অসুবিধা নেই, নাদিলেও চলবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি