স্প্রাউটস ভেল (sprouts bhel recipe in Bengali)

Dustu Biswas @cook_17647620
স্প্রাউটস ভেল (sprouts bhel recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সমস্ত উপকরণ হাতের কাছে গুছিয়ে নিতে হবে।প্রসঙ্গত জানাই অঙ্কুরিত ছোলা ও অঙ্কুরিত সবুজ মুগ আমি স্পাউটস্ হিসেবে নিয়েছি।
- 2
মুরি একটা বড় বাটিতে রেখে একে একে সব উপকরণ দিতে হবে। অর্থাৎ টমেটো কুচি,পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, চাটমশলা,আমচুর পাউডার, বিটনুন, চানাচুর, ঝুরিভাজা, কাঁচালঙ্কাকুচি,আদাকুচি দিতে হবে।
- 3
একটা চামচ দিয়ে ভালো ভাবে নেড়ে তেঁতুলের চাটনি লেবুর রস ও টমেটো সস্ দিয়ে আবারও ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
- 4
প্লেটে একটা ভাজা পাঁপড়ের ওপর রেখে আমি পরিবেশন করেছি।আর একটা কাগজের ঠোঙা বানিয়ে তাতে আরো কিছুটা চানাচুর ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি।
- 5
স্পাউটস্ ভেল পরিবেশনের জন্য একদম তৈরি। ঝাল টক নিজের নিজের প্রয়োজন অনুযায়ী দিতে হবে। শশাকুচি, কচি বিলিতি আমড়াকুচি এতে ব্যবহার করা যাবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14128903


















মন্তব্যগুলি (9)