ডিমের পাকোরা।

Bipasha Ismail Khan @bipasha49
ডিম দিয়ে তৈরী ভীষণ মজার স্ন্যাক্স হলো ডিমের পাকোরা।এটি চটজলদি তৈরী করা যায় এবং খেতে ভীষণ মজার।
ডিমের পাকোরা।
ডিম দিয়ে তৈরী ভীষণ মজার স্ন্যাক্স হলো ডিমের পাকোরা।এটি চটজলদি তৈরী করা যায় এবং খেতে ভীষণ মজার।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পেয়াজ,কাচামরিচ, টমেটো,ধনেপাতা, আলু সব উপকরণ কুচি করে নিতে হবে।
- 2
এরপর ডিম,কুচি করা পেয়াজ,আলু,ধনেপাতা,টমেটো,ছোট চিংড়ি,স্বাদমতো লবণ,ময়দা,মরিচগুড়া, হলুদগুড়ো, সয়াসস,গোলমরিচ গুড়া,আজিনোমটো সব কিছু দিয়ে মেখে নিতে হবে।
- 3
এরপর ফ্রাই পেনে তেল দিয়ে তা গরম হলে অল্প অল্প করে পাকোরার সাইজ ডিমের বেটার দিতে হবে।
- 4
পাকোরার দুপাশ অল্প আঁচে সময় নিয়ে মূচমুচে করে ভেজে তুলতে হবে।
- 5
গরম গরম ডিমের পাকোরা সার্ভ করুন হট টমেটো সসের সঙ্গে।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14146038











মন্তব্যগুলি (10)