স্পাইসি এগ কেসরোল

এগ কেসরোল একটি অত্যন্ত জনপ্রিয় ব্রেকফাস্ট রেসিপি ইউরোপ ও আমেরিকায়।
আমার বাসায় ও সবাই খুব পছন্দ করে।
আমি গতানুগতিক নিয়মে এটি বানাই না।আমি একটু ভিন্ন আঙ্গিকে এগ কেসরোল তৈরি করি,
যেহেতু আমার ছেলে আলু ও দুধ খেতে পছন্দ করে,তাই আমি আলু ও দুধ এতে এড করি। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে এই রেসিপি আশা করি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে সসেজ গুলো গোল গোল করে কেটে নিবো ও চিজ গ্ৰেটার দিয়ে গ্ৰেট করে রাখবো।
- 2
এবারে ৪টি ডিম সিদ্ধ করে নিবো ও আলু গোল গোল চাক চাক করে কেটে সিদ্ধ করে নিবো
- 3
এবারে একটি হাঁড়িতে বাটার দিয়ে গলিয়ে নিবো, এবং আদা ও রসুন কুচি বাদামি করে ভেজে নিবো।এবারে দুধ একটু জাল দিয়ে নিবো।। এবং ডিম সিদ্ধ টা গোল গোল করে কেটে নিবো।
- 4
এবারে,আলু সিদ্ধ,ডিম,সসেজ,চিজ,দুধ সব কিছু মিশিয়ে নিবো ভালো করে, মিক্সড হার্ব গুলো ও পাপরিকা পাউডার দিয়ে দিবো সব একসাথে মিশিয়ে ওভেনে ১২০ ডিগ্ৰি সেলসিয়াসে ১০মিনিট বেইক করবো।(যেহেতু আগেই সব সেদ্ধ করে নিয়েছি)
- 5
সবশেষে প্লেটিং করবো। মিশানো কেসরোলের মিশ্রণ টি পরিবেশন পাত্রে ঢেলে তার উপর গোলমরিচ ও লাল মরিচের গুঁড়া,পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে চারিদিকে সসেজ দিয়ে সাজিয়ে পরিবেশন করবো দারুন স্বাদের এই স্পাইসি এগ কেসরোল।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)