ম্যাক্সিকান টাকোস স্টাফড্ উইথ চিজি স্পেগেটি

কুকপ্যাড বাংলাদেশ এর এ্যপ লঞ্চ উপলক্ষে আমার নিজের ফিউশন করা একটি রেসিপি শেয়ার করছি, আশাকরি সবার ভালো লাগবে।
এবং কুকপ্যাড বাংলাদেশ এর জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ♥️।
ম্যাক্সিকান টাকোস স্টাফড্ উইথ চিজি স্পেগেটি
কুকপ্যাড বাংলাদেশ এর এ্যপ লঞ্চ উপলক্ষে আমার নিজের ফিউশন করা একটি রেসিপি শেয়ার করছি, আশাকরি সবার ভালো লাগবে।
এবং কুকপ্যাড বাংলাদেশ এর জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ♥️।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ফুতন্ত পানি তে স্বাদমতো লবণ ও ১টে চামচ সানফ্লাওয়ার তেল দিয়ে স্পেগেটি ১৫মিনিট সিদ্ধ করে নিন। এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- 2
এবারে চিংড়ি ফিলিং তৈরি করতে হবে। সেজন্য প্রথমে পরিমানে বাটার গলিয়ে আদা ও রসুন কুচি ব্রাউন করে ভেজে নিন।এবারে চিজ,চিংড়ি দিয়ে সব রকম মসলা ও সস দিয়ে নেড়েচেড়ে ক্যাপসিকাম ও পেঁয়াজ গুলো দিয়ে হালকা রান্না করে নামিয়ে নিন। এবং স্পেগেটি ব্যাপারে হালকা ভেজে চিজ দিয়ে স্পেগেটি মেল্টেড করে চিংড়ি ফিলিং এর সাথে মিশিয়ে নিন।
- 3
এবারে টাকোস বানিয়ে নিন। সেজন্য সব শুকনো উপকরণ একসাথে মিশিয়ে সানফ্লাওয়ার তেল দিয়ে ময়ান দিয়ে কুসুম গরম পানি দিয়ে মেখে একটি পারফেক্ট ডো বানিয়ে নিন। এবং গোল গোল ছোট রুটি আকারে বেলে ডুবো তেলে ভেজে সাথে সাথে ফোল্ড করে ফেলুন।এটি খুব ক্রিসপি হবে, যেহেতু কর্ণফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে।
- 4
এবারে টাকোসের ভিতরে চিজি প্রন স্পেগেটি ফিলিং দিয়ে টাকোস স্টাফড্ করুন।এবং সাথে সালাত দিয়ে পরিবেশন করুন মজাদার ম্যাক্সিকান টাকোস ফিউশন উইথ স্টাফড্ তিথি স্পেগেটি।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (2)