ডিমের ঝাল খোলাজা পিঠা

#egg
বাংলাদেশের নোয়াখালী জেলার বিখ্যাত এই পিঠার নিম খোলাসা পিঠা।আমার শশুর বাড়ির ফেভারিট পিঠা এটি।আমি এতে কিছুটা ফিউশন করেছি।ডিম ও কাঁচামরিচ ব্যবহার করে ঝাল স্বাদে তৈরি করেছি।
শীতের সকালে বা বিকেলে এই পিঠার জুড়ি নেই,যেকোনো ভর্তা দিয়ে খাওয়া যায়, অসাধারণ লাগে।আমি আজ ডিম ভাজা,ধনেপাতার ভর্তা, শুঁটকি ভর্তা ও কাঁচামরিচ ভর্তা দিয়ে পরিবেশন করেছি। খুব সহজ ও স্বাদে অতুলনীয়।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে শুকনো উপকরণ গুলো মানে ময়দা,চালের গুঁড়া ও লবণ একসাথে মিশিয়ে চেলে নিবো।
- 2
এবারে ৪ টা ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিবো, ভালো করে ডিম ফেটানো হয়ে গেলে ছেলে রাখা ময়দা ও চালের গুঁড়া মিশিয়ে নিবো, কাঁচা মরিচ কুচি ও ধনেপাতা কুচি মিশিয়ে নিবো। খুব বেশি পাতলা ও না আবার খুব ঘন ও না এরকম একটা ব্যাপার হবে পিঠার।
- 3
এবারে একটি প্যানে,ননস্টিক প্যান হলে ভালো হয়।তাতে তেল ব্রাশ করে হাফ কাপ পরিমাণ ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা তৈরি করে নিবো,খেয়াল রাখতে হবে যে চুলার আঁচ যেন কম থাকে।এটি এক পিঠেই হয়ে যাবে।
- 4
এবারে প্লেইটে এক এক করে পিঠা তৈরি করে নামিয়ে নিন।
- 5
সবশেষে, ডিম ভাজা,শুঁটকি ভর্তা, ধনেপাতা ও কাঁচামরিচ ভর্তা দিয়ে পরিবেশন করুন গরম গরম ডিমের ঝাল খোলাজা পিঠা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (9)