চুই পিঠা।

কুকপ্যাড বাংলাদেশ এ্যাপ লঞ্চ উপলক্ষে তৈরী করেছি বাংলাদেশে একটি এতিহ্যবাহী পিঠার রেসিপি।এখন শীতের সময় চলছে,এ সময়ে বাংলাদেশের প্রতিটি ঘরে পিঠে -পুলি তৈরির ধুম চলে।আমি সেয়ার করেছি প্রিয় চুই পিঠার রেসিপি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি হাড়িতে পানি গরম করতে হবে।পানি ফুটে উঠলে তাতে চালেরগুড়া দিয়ে নাড়তে হবে।এরপর নামিয়ে রুটির মতো খামির করে নিতে হবে।
- 2
এরপর খামির দিয়ে বড় একটি লেচি তৈরী করে নিতে হবে।লেচি থেকে ছোট ছোট চুই পিঠার আকার গড়ে নিতে হবে।চুই পিঠা তৈরির পর এর উপর একটু শুকনো চালেরগুড়া ছড়িয়ে দিতে হবে।এতে করে পিঠাগুলো একটা আরেকটার সঙ্গে লেগে যাবে না।
- 3
এরপর একটি হাড়িতে দুধ জ্বাল দিতে হবে।জ্বাল দাওয়ার সময় এতে এলাচ,দারুচিনি ও এক চিমটি লবণ দিয়ে দিতে হবে।দুধ জ্বাল দিয়ে দেড় লিটার থেকে কমে এক লিটার হয়ে আসলে এতে চিনি ও জ্বাল দেওয়া লিকুইড গুড় দিয়ে দিতে হবে।
- 4
এরপর বলক আসলে এতে তৈরি করা চুইপিঠা গুলো দিয়ে দিতে হবে।একটু নেড়ে অল্প আঁচে ১০ মিনিট ঢেকে রাখতে হবে।
- 5
১০ মিনিট পরে নামিয়ে উপরে নাড়কেল কোড়ানো ছড়িয়ে পরিবেশন করুন মজার চুইপিঠা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (15)