রান্নার নির্দেশ
- 1
প্রথমেই আমরা চিংড়ি গুলো পরিস্কার করে নিয়ে হলুদ লবন মাখিয়ে নিব।তারপর কড়াই চুলায় বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিব।তারপর চিংড়ি গুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে কিচুক্ষন।মনে রাখতে হবে চিংড়ি মাছ বেশী কুক করতে হয় না তাহলে চিংড়ি মাছের জুসি ভাব টা কমে যায়। ভাজা চিংড়ি গুলো তেল থেকে তুলে নিব।
- 2
তারপর ঐ তেলেই পেঁয়াজ কুচি গুলো হাল্কা বাদামি করে ভেজে নিতে হবে।তারপর টমেটো গুলো দিয়ে একটু ভেজে নিব। তারপর পেঁয়াজ বাটা,আদা রসুন বাটা গুলো দিতে হবে এবং আস্তে হলুদ,মরিচ জিরা,লবন দিয়ে একটু কষিয়ে নিব সামান্য পানি দিয়ে।এরপর এই কষানো মসলার মধ্যেই দিয়ে দিতে টকদই।টক দ্ই দিয়ে আবার ভাল করে কষিয়ে নিতে হবে।কষানো হতে হতে মসলার একটা সুন্দর রং চলে আসবে।তারপর এর মধ্যে দিয়ে দিয়ে এককাপ পানি।ঝোল কিন্তু মাখামাখা হবে তাই বেশী পানি দেওয়া যাবে না।
- 3
ঝোল টা যখন ফুটে উঠবে তখনই এর মধ্যে চিংড়ি মাছ গুলো দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে দিতে হবে।ঝোল যখন মাখা মাখা হয়ে আসবে তখন সামান্য চিনি এবং কাঁচা মরিচগুলো দিয়ে ঢেকে দিতে হবে দুই তিন মিনিটের জন্য।ব্যাস তৈরি হয়ে গেল ভিষন মজার এই সরিষার তেলে দ্ই চিংড়ি মাছ।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (6)