রেসেপি নাম: পোয়া মাছের ঝুরি ভাজা।

রেসেপি নাম: পোয়া মাছের ঝুরি ভাজা।
রান্নার নির্দেশ
- 1
- 2
প্রথমে সামান্য হলুদ এবং লবন দিয়ে মাছগুলো সিদ্ধ করে নিন সামান্য পানি দিয়ে। তারপর মাছগুলোর কাটা বেচে নিন ভালভাবে।
- 3
চুলায় কড়াই বসান এবং তার মধ্যে সরিষার তেল গুলো দিন এবং তেলগুলো গরম হলে তাতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এবং ফালি করা কাঁচা মরিচ গুলো দিয়ে দিন। সামান্য নরম হলে পেঁয়াজ গুলো তার মধ্যে হলুদ,লবন,গুঁড়া মরিচ,জিরা দিয়ে সামান্য পানি দিয়ে মসলা গুলো কষিয়ে নিন।
- 4
কষানো হলে মসলা গুলোর মধ্যে কাটা বেচে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে একটু নেড়েছেরে তার মধ্যে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিতে হবে ।এবং এবং নেড়েছেরে রান্না করতে হবে মাছ গুলো ঝুরা হয়ে যাওয়া পর্যন্ত।মোটামুটি ৮/১০ মিনিট রান্না করতে হবে। বেশী ক্ষন রান্না করতে হবে না কারন এমনি পোয়া মাছ আগ থেকে স্বেদ্ধ করে নেওয়া এবং এই মাছ টা নরম মাছ।মাছ গুলো ঝুরা ঝুরা হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে গরম গরম ভাত কিংবা পোলাওর সাথে পরিবেশন করা যায়।এটা বাচ্চারা ও খুব পছন্দ করেই খায়।❤️সবাই ভাল থাকুন সুস্থ থাকুন❤️
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (4)