মিন্ট লেমনেড ও পোমেগ্রেনেট সিনোরিটা আর অরেন্জ মিন্ট মকটেল।

#রান্না
একসাথে তিনটা ড্রিংকস হাজির করলাম! একটা হচ্ছে রিফ্রেশিং মিন্ট লেমনেড যা আপনাকে সতেজ করে তুলবে। দ্বিতীয় টা হচ্ছে লাস্যময়ী বেদানার রস যা আপনাকে দেবে প্রশান্তি। আর সবশেষে উপরে রেশমী ক্রীমের সাজে কমলা আর পুদিনার ড্রিংকের মেলবন্ধন যা আপনাকে এক মোহনীয় আবেশে আপ্লুত করবে!

রান্নার নির্দেশ
- 1
মিন্ট লেমনেড- লেবুর রস, পুদিনাপাতা, লবন,চিনি, ঠাণ্ডা পানি সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। চিনি ও লবন চেখে নিন। ছাকনীতে ছেঁকে পরিবেশনের গ্লাসে ঢালুন। টক-মিস্টি-পুদিনা সুগন্ধিত এই ড্রিংকস রেডী!
- 2
পোমেগ্রেনেট সিনোরিটা- বেদানার দানা ও অন্যান্য উপকরন ও প্রয়োজনীয় পানি সহ ব্লেন্ড করে চেখে নিন। এটা মিস্টি ও হালকা টক হবে। অপূর্ব স্বাদ ও সৌন্দর্যের এই ড্রিংকস আপনার পছন্দ মত গ্লাসে ঢেলে পরিবেশন করুন।
- 3
অরেন্জ মিন্ট মকটেল- কমলার রস ও একটু পাল্প নিয়ে নিন আধা কাপ। এরসাথে অন্যান্য উপকরন ও অল্প পানি চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন।এটা একটু ঘন হবে। এবার একটা বড় গ্লাসে ঢালুন।
- 4
এবার এর উপরে আগে বানিয়ে রাখা এক গ্লাস মিন্ট লেমনেড একটা চামচের উপর দিয়ে সাইড দিয়ে আস্তে আস্তে ঢালুন। সবশেষে হুইপ্ড ক্রীমের একটা লেয়ার দিয়ে পরিবেশন করুন তৃপ্তিদায়ক ঠাণ্ডা মকটেল!
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)