ব্রেড পকোড়া(bread pakora recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আমি এ সপ্তাহের উপকরণের মধ্যে বেসন বেছে নিয়েছি।সাদা তেল আর ব্রেড বাদ দিয়ে সমস্ত মসলা গুলো বেসনের মধ্যে মিশিয়ে নিতে হবে । ব্রেড গুলো তিন কোনা করে কেটে নিতে হবে।
- 2
এবারে জল দিয়ে অল্প অল্প করে বেসনের মধ্যে মেশাতে হবে একসাথে জল না দেওয়াই ভালো। ব্যাটারটা যেনো খুব পাতলা আবার খুব মোটা না হয় সেটা খেয়াল রাখতে হবে।
- 3
এবারে তাওয়া তে এক চামচ তেল দিয়ে একে একে ব্রেড গুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে।
- 4
একপিঠ ভাজা হলে আরেকপিঠ এভাবেই ভেজে নিতে হবে।হালকা ব্রাউন রং আসলে বুঝতে হবে এটা হয়ে গেছে এবং নামিয়ে নিতে হবে। এভাবেই আবার প্রয়োজন পরলে আরেক চামচ তেল দিয়ে বাকি গুলো ভেজে নিতে হবে।
- 5
এবারে সন্ধ্যে বেলায় গরম গরম পরবেশন করুন চায়ের সাথে । এছাড়াও সস বা মেয়োনিজ দিয়েও খুব ভালো লাগে খেতে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14166901










মন্তব্যগুলি