ব্রেড কাটলেট(bread cutlet recipe in Bengali)

#উইন্টারস্ন্যাক্স
শীতের সন্ধেবেলা গরম এক কাপ চা এর সাথে এই রকম ব্রেড কাটলেট হলে কিন্তু জমে যাবে বিকেল টা।
ব্রেড কাটলেট(bread cutlet recipe in Bengali)
#উইন্টারস্ন্যাক্স
শীতের সন্ধেবেলা গরম এক কাপ চা এর সাথে এই রকম ব্রেড কাটলেট হলে কিন্তু জমে যাবে বিকেল টা।
রান্নার নির্দেশ
- 1
একটা পাত্রে জল টা নিতে হবে। পাউরুটি স্লাইস গুলো ওই জলের মধ্যে ১০ সেকেন্ডের জন্য ডুবিয়ে হতে করে জল টা চিপে তুলে নিতে হবে।
- 2
একটা বাটিতে ওই ভিজিয়ে নেওয়া পাউরুটি গুলো নিয়ে হাতে করে চটকে নিতে হবে।
- 3
এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপ্সিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি মিশিয়ে দিতে হবে ।
- 4
এরপর ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো ভালো ভাবে মেখে নিতে হবে।
- 5
কর্নফ্লাওয়ার টা দিয়ে আবার মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন ডো থেকে গোল করে কেটে নিয়ে হাতের তালু দিয়ে চেপ্টে কাটলেটের আকারে গড়ে নিতে হবে।
- 6
কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে তেল গরম হলে কাটলেট গুলো ছেড়ে দিতে হবে একে একে।
- 7
মাঝারি আঁচে দুদিক ভালো করে ভেজে নিতে তুলে নিতে হবে।
- 8
গরম চা এর সাথে পরিবেশনের জন্য ব্রেড কাটলেট তৈরী।
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (13)