বেসন কা মিনি পুরি(Besan Ka Mini Puri recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ব্যাসনের মধ্যে হলুদ ও লঙ্কাগুঁড়ো,অল্প নুন সব দিয়ে মিশিয়ে নিতে হবে
- 2
এরপর ব্যাসনের দ্বিগুন জল ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে গুলে নিতে হবে
- 3
তারপর কড়াইতে অল্প তেল গরম করে তাতে ব্যাসনের গোলাটা দিয়ে কম আঁচে অনবরত নাড়তে হবে
- 4
যখন মিশ্রণটা কড়াই ছেড়ে আসবে তখন একটা পাত্রে নামিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে
- 5
যখন সেটা ঠান্ডা হয়ে যাবে তখন তাতে সুজি মিশিয়ে অল্প করে আটা মেশাতে হবে যতক্ষন না পুরোটা ভালো করে মাখা হয়
- 6
তারপর সেটার উপর একটু তেল বুলিয়ে 10মিনিট রেখে তার থেকে তিনটি বড় লেচি কেটে নিতে হবে
- 7
এবারে লেচিগুলো বড় গোল রুটির মতো বেলে একটা কোনো ছোট বাটি বা ঢাকনা দিয়ে কেটে নিয়ে আগে থেকে কড়াইতে তেল গরম করে তাতে দিতে হবে
- 8
তারপর দুপিঠ লালচে কড়া করে ভেজে তুলতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14177366
















মন্তব্যগুলি (2)