অরেঞ্জ ক্ষীর (orange kheer recipe in bengali)

Kinkini Biswas @kinkinicook_007
অরেঞ্জ ক্ষীর (orange kheer recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কমলালেবু গুলোর মাথা অল্প একটু কেটে খুব সাবধানে একটি চামচের সাহায্য কোয়াগুলো বের করে বীজ ছাড়িয়ে কেটে টুকরো টুকরো কেটে নিতে হবে। আর কিছুটা রস আলাদা করে রাখতে হবে।
- 2
এবার দুধ জাল দিতে হবে। এলাচ থেঁতো করে দুধে দিয়ে ঘন করতে হবে। একটু ঘন হলে কেশর, খোয়া ক্ষীর আর কাজু- কিসমিস মিশিয়ে দিতে হবে ।
- 3
এরপর দুধ একটু ঠান্ডা হলে। ঔর মধ্যে কমলালেবুর রস আর কুচোনো কমলালেবুর টুকরো মিশিয়ে দিতে হবে। তারপর আরেকবার গ্যাসে বসিয়ে চিনি দিয়ে আরো একটু ঘন করে নিলেই তৈরী অরেঞ্জ ক্ষীর ।
- 4
এরপর পরিবেশনের সময় কমলালেবুর খোলার মধ্যে বা অন্য পাত্রে ক্ষীর ঢেলে ওপর থেকে কাজু-কিসমিস ছড়িয়ে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14180997









মন্তব্যগুলি (3)