তেলাপিয়া দোপেঁয়াজা।

গর্বিত বাঙালি কনটেস্টে আমি এবারের বর্ণমালা 'ত' বেঁছে নিয়েছি।
তেলাপিয়া দোপেঁয়াজা।
গর্বিত বাঙালি কনটেস্টে আমি এবারের বর্ণমালা 'ত' বেঁছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিতে হবে।এরপর মাছে গায়ে চিরে কয়েকটি দাগ দিয়ে নিতে হবে।এতে করে মাছে মশলা ঠিক ভাবে লাগে।এরপর মাছে স্বাদমতো লবণ,হলুদগুড়া ও মরিচগুড়া মাখিয়ে নিতে হবে।এরপর ফ্রাইপেনে তেল গরম করে মাছদুটোর দুপাশ ভেজে নামিয়ে রাখতে হবে।
- 2
এরপর দোপেঁয়াজা রান্নার জন্যে চেপ্টা আকৃতির কাড়াই বা ফ্রাইপেন চুলায় বসাতে হবে।এরপর এতে তেল দিয়ে পেয়াজকুচি ভেজে নিতে হবে।
- 3
পেয়াজকুচি ভেজে নরম হয়ে আসলে এতে হলুদগুড়া, মরিচগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে মশলা কষাতে হবে।আধা কাপ পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে।এরপর এতে ধনেগুড়া ও জিরাগুড়া দিয়ে নাড়তে হবে।টমেটো সস দিয়ে দিতে হবে।
- 4
এরপর এতে ভাজা মাছ দিয়ে দিতে হবে।মাছের দুপাশে ভালো করে মশলা মেখে আসলে এতে চেরা কাচামরিচ দিয়ে দিতে হবে।
- 5
এরপর নামিয়ে নিতে হবে।গরম গরম তেলাপিয়া দোপেঁয়াজা সার্ভ করুন ভাত কিমবা রুটির সঙ্গে।ধন্যবাদ।
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (2)