রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু সিদ্ধ করে নিতে হবে এবং মাছের টুকরোগুলো সামান্য পরিমাণ হলুদগুড়া,মরিচগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে মেখে ভেজে নিতে হবে।এরপর মাছের কাটা বেছে নিতে হবে।
- 2
এরপর একটি বড় পাত্রে আলু ভালো করে চটকে নিতে হবে।এর সঙ্গে বাছা মাছ,ধনেগুড়া, জিরারগুড়া, পেয়াজ বেরেস্তা, স্বাদমতো লবণ,কাচামরিচ কুচি,ধনেপাতা কুচি ও গোলমরিচ গুড়া দিয়ে মাখিয়ে নিতে হবে।
- 3
এরপর এই মাখানো আলু ও মাছ ৮ থেকে ১০ টি ভাগে ভাগ করে নিতে হবে।তারপর পছন্দমতো চপের আকারে তৈরী করে নিতে হবে।
- 4
একটি বাটিতে ডিম দুটো ফেটিয়ে নিতে হবে একটু লবণ ও গোলমরিচ গুড়া দিয়ে ।এরপর চপগুলো প্রথমে ময়দায় গড়িয়ে,তারপর ডিমে চুবিয়ে নিতে হবে।এরপর ব্রেডক্রামে গড়িয়ে নিতে হবে।এভাবে সবগুলো তৈরী করে নিতে হবে।
- 5
ফ্রাইপেনে তেল দিয়ে সবগুলো চপ বাদামি করে ভেজে তুলতে হবে ।গরম গরম সার্ভ করুন ভীষণ মজার ও হেলদি ফিস চপ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14730757











মন্তব্যগুলি (3)