চিকেন কিমা চপ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন কিমাটা রান্না করে নিতে হবে।এর জন্যে রান্নার কড়াই তে এক টেবিল চামচ তেল দিয়ে পেয়াজ কুচি ও কাচামরিচ কুচি একটু ভেজে নিতে হবে।এরপর এতে আদা ও রসুনবাটা একটু ভেজে চিকেন কিমা দিয়ে দিতে হবে।
- 2
এরপর এতে স্বাদমতো লবণ ও গোলমরিচ গুড়া দিয়ে নাড়তে হবে।এরপর আধা কাপ পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে।ভালো করে চিকেন কিমা সিদ্ধ হয়ে এলে এবং পানি শুকিয়ে শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে রাখতে হবে।
- 3
আলু সিদ্ধ করে ভালো করে চটকে নিতে হবে।এর সঙ্গে স্বাদমতো লবণ,পেয়াজ বেরেস্তা, চিলি ফ্লেক্স, ধনেগুড়া, জিরাগুড়া ও ধনিয়াপাতা কুচি দিয়ে মাখিয়ে নিতে হবে।
- 4
একটি পাত্রে দুটো ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে।এরপর মাখানো আলু ৬ থেকে ৮ টি ভাগে ভাগ করে নিতে হবে।এক ভাগ হাতে নিয়ে গোল বলের মতো বানিয়ে মাঝে চিকেন কিমার পুর দিয়ে নিতে হবে।এরপর বলের মুখ বন্ধ করে চেপ্টা করে চপের আকাড়ে গড়ে নিতে হবে।
- 5
এরপর চপগুলো প্রথমে ডিমের গোলায় চুবিয়ে পড়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে।এভাবে সব গুলো তৈরী করে নিতে হবে।এরপর ফ্রাইপেনে তেল গরম করে নিতে হবে।তারপর চপগুলো ডুবো তেলে বাদামি করে ভেজে তুলতে হবে।গরম গরম সার্ভ করুন হট টমেটো সসের সঙ্গে।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (6)