জলপাইয়ের টক ঝাল আচার

#independence
আমি এবার গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ দ্বিতীয় সপ্তাহে বর্ণমালা থেকে 'জ' বেছে নিয়েছি।
জলপাইয়ের টক ঝাল আচার
#independence
আমি এবার গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ দ্বিতীয় সপ্তাহে বর্ণমালা থেকে 'জ' বেছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে জলপাই ধুয়ে পানি ঝরিয়ে দুইভাগ করে কেটে নিবো এবং হলুদ গুঁড়া ও লবণ মাখিয়ে নিবো,এই আচারের জন্য রোদে শুকাতে হবে না।এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে তাতে গোটা সরিষা ফোরণ দিবো এবং রসুন বাটা, সরিষা বাটা একসঙ্গে মিশিয়ে নেড়ে চিনি,গুড় সব দিয়ে একটু নেড়ে লবণ হলুদ মাখা জলপাই গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিবো।
- 2
প্রয়োজনে আরো সরিষার তেল দিবো এবং আচার কষে উপড়ে তেল ভেসে উঠলে পাঁচ ফোড়ন গুঁড়া,গোটা রসুনের কোয়া ছড়িয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নামিয়ে নিবো।
- 3
এবং বয়াম জাত করার জন্য শুকনো পরিস্কার বয়ামে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গোটা শুকনো মরিচ দিয়ে আচার ভরে সংরক্ষণ করবো।
- 4
এভাবেই তৈরি করা যায় দারুন স্বাদের মজাদার জলপাইয়ের টক ঝাল আচার। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (2)