মালাই অরেঞ্জ (Malai Orange recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আমি হাফ কেজি দুধ কে ১০০ গ্রামে এনেছি ঘন করে। এবারে এতে চিনি মিশিয়ে নিয়েছি।
- 2
এবারে এতে কনডেন্স মিল্ক মিশিয়ে নিয়েছি। এবং ভালো করে দুধের সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে দুধ টাকে ঠান্ডা করতে দিয়েছি। হয়ে গেলো মালাই।
- 3
এই সময় আমি দুটো কমললেবু ছড়িয়ে নিয়েছি।এবং ভেতরের পাল্প বার করে নিয়েছি।
- 4
এবারে পাল্প এর সাথে ঠান্ডা হয়ে যাওয়া মালাইটা ভালো করে মিশিয়ে নিয়েছি।
- 5
এবারে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ডেজার্ট হিসেবে খেতে পারেন। খুব স্বাস্থ্য কর এবং সুস্বাদু এই মালাই।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14190729









মন্তব্যগুলি (6)