গন্ধরাজ ভেটকি পাতুরি (gondhoraj bhetki paturi recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
মাছের পিস গুলো ধুয়ে একটা মোটা কাপড়ে জড়িয়ে জল ঝরিয়ে নিন। সর্ষে, পোস্ত বা চারমগজ, নুন,হলুদ ও কাঁচা লংকা একসাথে পেস্ট করে নিন। এবার এই পেস্টে সর্ষের তেল, লেবুর রস ও জেস্ট (খুব সামান্য) মিশিয়ে নিন (বেশি হলে তেতো হয়ে যাবে) । কলাপাতা ধুয়ে চাটুর উপর সেঁকে নিন ।
- 2
এবার কলাপাতার উপর একটা লেবু পাতা রেখে পেস্ট টা এক চামচ দিয়ে মাছের পিস দিন পেস্ট টা ভালো করে মাখিয়ে নিন মাছের পিস এ উপরে কাঁচা লংকা আর লেবু পাতা (ওপরের পাতা টা না ও দিতে, পারেন) দিয়ে পার্সেল করুন ।
- 3
ফ্রাইং প্যানে এ অয়েল ব্রাশ করে পার্সেল গুলো দিয়ে ঢাকা দিন। এক দিক হয়ে গেলে উল্টে দিন । ১৫ মিনিট রেখে নামিয়ে নিন । গরম গরম পোলাও বা ভাতের সাথে পরিবেশন করুন গন্ধরাজ লেবুর গন্ধে ভরপুর পাতুরি ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14193640








মন্তব্যগুলি (3)