হান্ডভো(Handvo recipe In Bengali)

হান্ডভো(Handvo recipe In Bengali)
রান্নার নির্দেশ
- 1
আগের দিন রাতে চাল আর ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে।
- 2
তারপরের দিন সকালে জল ঝরিয়ে মিক্সীতে কাঁচা লঙ্কা, আদা, রসুন, চাল,ডাল,টকদ ই, সব পিষে নিতে হবে। এবার একটা বড় পাত্রে ব্যটার টা ২৷৩ ঘন্টা একটা চাপা দিয়ে রেখে দিতে হবে। বেশি পাতলা ব্যাটার বানাবো না, একটু থিক রাখবো।
- 3
- 4
৩ ঘন্টা পরে ব্যটার টা আমার ফুলে উঠেছে। এবার ওর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হিং, লাউ গ্রেট করা আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ধনেপাতা কুচি ও দিতে হবে। এবার দুই ভাগে ভাগ করে নিতে হবে ব্যাটার টা ।সব শেষে একটা ভাগে ইনো একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
গ্যাসে একটা প্যান বসিয়ে ওতে ১টেবিল চামচ সাদা তেল গরম হলে ওর মধ্যে একটু গোটা জিরে, গোটা সরষে, কারিপাতা আর সাদা তিল দিয়ে ব্যাটার টা ঢেলে দিয়ে একটা লিড চাপা দিতে হবে। ৭-৮ মিনিট হতে দিতে হবে।
- 6
- 7
৮ মিনিট পর একটা প্লেটে হানড্ভো টা তুলে রেখে আবার ঐ প্যানে তেল দিয়ে গরম হলে ওর মধ্যে সরষে, জিরে, কারিপাতা, সাদা তিল দিয়ে উলটো পিঠ টা বসিয়ে দিতে হবে আবার ৭-৮ মিনিট চাপা দিয়ে। পুরোটাই লো আঁচে করতে হবে।হয়ে গেলে একটা প্লেটে তুলে নিতে হবে।
- 8
অন্যদিকে আর ও একটা ভাগে ইনো মিশিয়ে নিতে হবে। এবার একটা বড় পাত্রে একটু জল ফুটতে দিয়ে এবার ইডলি সট্যনড এ একটু তেল ব্রাশ করে ব্যাটার দিতে হবে, এরপর ঐ ফোটানো জলের পাত্রে বসিয়ে দিলাম আট মিনিট। হয়ে গেলে সট্যনড থেকে একটা ছুরির সাহায্যে বের করে ঐ প্যানের মধ্যে একটু তেল দিয়ে ঐ ভাবে ভেজে তুলে নিলেই আমার তৈরি গরম গরম সুস্বাদু গুজরাটি ডিশ"হানড্ভো"। আমি দুই ভাবে করেছি।শুধু প্যান এ করলে ও চলে।।
- 9
- 10
- 11
Keywords
Similar Recipes
More Recipes





























মন্তব্যগুলি (17)