মিক্সড ফ্রুট পায়েস (Mixed fruit payesh recipe in bengali)

#CookpadTurns4
#cookingwithfruits
ফল দিয়ে রান্নায় আমি আজ শেয়ার করবো আপেল কলার পায়েশ রেসিপি।
যা স্বাদে অতুলনীয়, এবং আয়রণ সমৃদ্ধ এই পায়েশ শরীরের ইমিউন সিস্টেম বুষ্টিং এ সহায়ক।আমি এই পায়েলশর চিনির পরিবর্তে মধু ব্যবহার করেছি,যেহেতু শীতকাল আর ফলের একটা মিষ্টি আছে তাই।তবে,আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন।
কুকপ্যাড ইন্ডিয়ার ৪র্থ বছর পূর্তি উপলক্ষে আমার এই ক্ষুদ্র প্রয়াস।
ধন্যবাদ 🤩🤩

রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব উপকরণ একসঙ্গে গুছিয়ে নিতে হবে।
- 2
এবং আপেল ও কলার চামড়া ছাড়িয়ে নিতে হবে এবং আপেল গ্ৰেডার দিয়ে গ্ৰেড করে নিতে হবে।এবং করা টুকরো করে কেটে নিন।
- 3
এবারে ২কেজি তরল দুধ ১কেজি করে ফেলতে হবে জাল দিয়ে ঘন করে।এবারে পাউডার মিল্ক অল্প পানি তে জাফরান দিয়ে গুলিয়ে রাখতে হবে।
- 4
এবারে একটি ননস্টিক প্যানে ২টে চামচ ঘি গরম করে তেজপাতা ও এলাচ দিয়ে নেড়েচেড়ে গ্ৰেট করা আপেল ভেজে নিতে হবে ব্রাউন করে।আর কলা ভাজা যাবেনা।কলার টুকরো গুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। কলা দেয়া হয়েছে পায়েশ ঘন করার জন্য।
- 5
এবারে জাল দেয়া ঘন দুধের মধ্যে ১টে চামচ ঘি দিয়ে নাড়ূন।এবারে ব্লেন্ড করা কলা দিয়ে দিন।ভালো করে নাড়ুন। দুধের বলক আসলে আপেল কুচি মধু দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিন।
- 6
এবারে দুধে গুলিয়ে রাখা জাফরান টা দিয়ে দিন এবং নেড়েচেড়ে নিন।পায়েশ ঘন হয়ে এলে নামিয়ে নিন। এবং গরম গরম অথবা ফ্রীজে রেখে ঠান্ডা করে উপড়ে চিনা বাদাম ও জাফরান ছড়িয়ে পরিবেশন করুন মজাদার আপেল কলার পায়েশ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)