রসমালাই কেক উইথ ড্রাই ফ্রুট(Rasmalai cake with dry fruits recipe in Bengali)

#cookpadTurns4
জন্মদিনে তো আমরা শুধু কেক দিয়েই মিষ্টি মুখ করিনা তার সাথে থাকে বাঙালির প্রিয় মিষ্টি আর সেটা যদি রসমালাই হয় তাহলে তো কথাই নেই।আজ তোমাদের জন্য নিয়ে এলাম কেক রসমালাই একসাথে সঙ্গে প্রচুর ড্রাই ফ্রুট।

রান্নার নির্দেশ
- 1
দই,চিনি,তেল একসাথে ব্লেন্ড করে ময়দা,বেকিং সোডা,বেকিং পাউডার,কোকো পাউডার,এলাচ গুঁড়ো এর সাথে মিশিয়ে নিয়েছি।
- 2
এবার কেক পাত্র গ্রিস করে ওর মধ্যে ঢেলে 30 মিনিট বেক করেছি ।গ্যাস এ আগে থেকে পৃহিট করে নিয়ে নিয়েছিলাম পাত্র কে 10 মিনিট।
- 3
এবার ক্রিম টাকে ফেটিয়ে ওর মধ্যে এলাচ গুঁড়ো,ফুড কালার দিয়ে দিয়েছি।
- 4
কেক টা ঠান্ডা হলে ক্রিম দিয়ে প্রলেপ দিয়ে নিয়েছি ও ধার দিয়ে আমন্ড কুচি লাগিয়ে দিয়েছি।
- 5
এবার উপরে নিজের ইচ্ছে মত সাজিয়ে নিয়েছি ক্রিম দিয়ে।
- 6
রসমালাই গুলো একে একে বসিয়ে উপর থেকে আমন্ড কুচি ছড়িয়ে দিয়েছি।আর কেশর ও সিলভার পার্ল দিয়ে গার্নিস করে দিলেই রেডী।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (8)