ডালগোস্ত।

শীতের সকালের নাশতায় আমার ভীষণ প্রিয় ডালগোস্ত।আমার মনে পড়ে আম্মু ছোটবেলায় প্রায়ই নাশতায় ডালগোস্ত আর রুটি তৈরী করে দিতো।এখনো তৈরী করে যখন আমি বাসায় যাই।এই চমৎকার রেসিপিটি সবার সঙ্গে সেয়ার করছি।
ডালগোস্ত।
শীতের সকালের নাশতায় আমার ভীষণ প্রিয় ডালগোস্ত।আমার মনে পড়ে আম্মু ছোটবেলায় প্রায়ই নাশতায় ডালগোস্ত আর রুটি তৈরী করে দিতো।এখনো তৈরী করে যখন আমি বাসায় যাই।এই চমৎকার রেসিপিটি সবার সঙ্গে সেয়ার করছি।
রান্নার নির্দেশ
- 1
বুটের ডাল রান্নার আগে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে, এতে করে ভালো ভাবে সিদ্ধ হয়।ভিজিয়ে রাখার পর ডাল সিদ্ধ করে নিতে হবে।
- 2
মাংস ভালো করে ধুয়ে নিতে হবে।এরপর মাংসের সঙ্গে টক দই,আদাবাটা, রসুনবাটা,হলুদগুড়ো, মরিচগুড়া, জয়ফল-যত্রী বাটা,জিরা বাটা,ধনে বাটা,গোলমরিচ গুড়া ও স্বাদমতো লবণ মাখিয়ে নিতে হবে।
- 3
এবার রান্নার হাড়িতে তেল দিয়ে তাতে তেজপাতা, এলাচ,দারুচিনি,লবঙ্গ দিয়ে একটু ভাজতে হবে।এরপর এতে পেয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।পেয়াজ বাদামী রং এর হয়ে আসলে এতে মশলা মাখানো মাংস দিয়ে দিতে হবে।এরপর ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে।
- 4
এরপর ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে।মাঝে মাঝে নেড়ে দিতে হবে।মাংস সিদ্ধ হয়ে গেলে এর সঙ্গে সিদ্ধ করা ডাল মিশিয়ে নিতে হবে।
- 5
এরপর মাংসে জ্বাল উঠলে কাচাঁমরিচ চিরে দিয়ে নামিয়ে নিতে হবে।গরম গরম ডালগোস্ত পরিবেশন করুন রুটি বা নানের সঙ্গে।ধন্যবাদ।
Made this recipe? Share a Cooksnap!
Let Bipasha Ismail Khan know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)