রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি কড়াইতে ডিম দুটি ঝুরি ঝুরি করে ভেজে তুলে রাখতে হবে। তারপর একটি কড়াইতে তেল দিয়ে পরিমানমতো পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর এরমধ্যে লাউ দিয়ে একে একে লবণ হলুদ গুঁড়া আদা রসুন বাটা দিয়ে নিতে হবে। তারপর সামান্য চিনি দিয়ে দিতে হবে।একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষাতে হবে। লাউটি আধা সিদ্ধ হলে এর মধ্যে মৌরি বাটা দিয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে রেখে লাউটি ভালো করে রান্না করে নিতে হবে।
- 2
লাউহাটি পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে লবনটা দেখে এরপরে ঝুরি ঝুরি করে ভেজে রাখা ডিমগুলো উপর দিয়ে বিছিয়ে দিতে হবে। পরিবেশনের আগে একবার নাড়া দিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14224560





মন্তব্যগুলি (2)