ফুলকপির কোরমা

Tasnuva lslam Tithi @Tasnuva28
#ফুলকপি_তরকারি
শীতকালে পোলাও বা নাধরুটির সাথে অসাধারণ লাগে এই ফুলকপির কোরমা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে তরকারি গুলো সব কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবারে একটি ননস্টিক হাঁড়িতে বাটার গলিয়ে তাতে সবজি গুলো ৫মিনিট ভেজে তুলে রাখুন।
- 2
এবারে একই হাঁড়িতে বাটারে রসুন ও আদা কুচি ব্রাউন করে ভেজে নিয়ে তাতে ভেজে রাখা সবজি গুলোদিয়ে হালকা নেড়ে নিয়ে পেঁয়াজ বাটা ও দুধ দিয়ে নাড়তে থাকুন।
- 3
গ্ৰেভী ঘন করার জন্য পানি তেল গুলানো কর্ণফ্লাওয়ার দিয়ে দিন এবং ৫মিনিট নেড়েচেড়ে ২টা কাঁচামরিচ ফালি ও গোলমরিচের গুঁড়া ছড়িয়ে ২মিনিট রান্না করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ফুলকপির কোরমা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14224202




মন্তব্যগুলি (3)