চিকেন মোমো(chicken momo recipe in Bengali)

Paramita Chatterjee @cook_25778755
চিকেন মোমো(chicken momo recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা নুন, ভিনিগার দিয়ে মিশিয়ে উষ্ণ গরম জলে মেখে নিতে হবে,তারপর ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিতে হবে।তারপর ছোটো ছোটো বল বানিয়ে অল্প ময়দা মাখিয়ে লুচির মতো বেলে নিতে হবে।
- 2
অন্য দিকে সব সবজি একদম ছোটো করে কেটে নুন, গোলমরিচ গুঁড়ো,সোয়া সস,আদা কুচি,রসুন বাটা আর চিকেন কিমা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে,তৈরি পুর।
- 3
তারপর এক একটির বেলে রাখা লুচির মধ্যে চিকেন পুর রেখে নিজের পছন্দের মতো আকৃতি দিতে হবে।
- 4
তারপর করাই এ জল কিছুটা দিয়ে ওর মধ্যে মোমো স্ট্যান্ডে বাঁধাকপির পাতা রেখে একটু সাদা তেল দিয়ে তার ওপর মোমো গুলো রেখে ঢাকা দিয়ে 10 মিনিট ভাপালেই তৈরি চিকেন মোমো।তারপর গরম গরম মোমোর সাথে সস বা চিকেন সুপের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14235082







মন্তব্যগুলি (4)