খুদের ভাত

ছোটবেলায় দেশী খাবারের মানেই ছিল মার হাতের খুদের ভাত, ভর্তা, ডিম ভাজি। গ্রামের বাড়িতে শীতের সকালে অথবা বিশেষ কোন ছুটির দিনে এই আয়োজন যেন আমাদের দেশের থ্যাংকস গিভিং এর আয়োজন।
খুদের ভাত
ছোটবেলায় দেশী খাবারের মানেই ছিল মার হাতের খুদের ভাত, ভর্তা, ডিম ভাজি। গ্রামের বাড়িতে শীতের সকালে অথবা বিশেষ কোন ছুটির দিনে এই আয়োজন যেন আমাদের দেশের থ্যাংকস গিভিং এর আয়োজন।
রান্নার নির্দেশ
- 1
চাল ধুয়ে ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে
- 2
কড়াইতে তেল গরম করে পেয়াজ লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে তেজপাতা, ২ টি কাচামরিচ, আদা আর দারচিনি দিয়ে সামান্য ভাজতে হবে।
- 3
মশলা হাল্কা ভাজা হয়ে আসলে ধুয়ে রাখা চাল দিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষন।
- 4
চাল ভাজা হয়ে আসলে পানি দিয়ে ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে আঁচ কমিয়ে চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- 5
রান্না হয়ে গেলে কাচামরিচ, ধনেপাতা দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)