বাহারি পুলি পিঠা।

#Holiday
বিজয় দিবসে আমি ক্যুকপ্যাড এর জন্যে তৈরী করেছি লাল সবুজে বাহারি পুলি।পিঠা-পুলি বাংলাদেশের ঐতিহ্য, তাই আমার বিজয় দিবসের শুভেচ্ছা পিঠা দিয়ে দিলাম।
বাহারি পুলি পিঠা।
#Holiday
বিজয় দিবসে আমি ক্যুকপ্যাড এর জন্যে তৈরী করেছি লাল সবুজে বাহারি পুলি।পিঠা-পুলি বাংলাদেশের ঐতিহ্য, তাই আমার বিজয় দিবসের শুভেচ্ছা পিঠা দিয়ে দিলাম।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পুর তৈরির জন্যে প্যানে ঘি গরম করে আস্ত গরম মশলা দিতে হবে।এরপর নাড়কেল ও গুড় দিয়ে ভালো করে নেড়ে রান্না করতে হবে,যেনো প্যানের নিচে না লেগে যায়।নাড়তে নাড়তে যখন নাড়কেলের পুর প্যানের গা ছেড়ে আসবে তখন নামিয়ে নিয়ে এটি ঠান্ডা করে রুম টেমপারেচারে নিয়ে আসতে হবে।
- 2
পুলি তৈরির জন্যে একটি পাত্রে ময়দার সাথে লবণ এবং তেল বা ঘি মিশিয়ে নিন।এরপর অল্প অল্প করে পানি দিয়ে নরম একটা ডো তৈরী করে নিন।এটাকে হালকা ভেজা কাপড় দিয়ে মুড়ে রাখুন ১৫ মিনিট।এ সময়ে ময়দা অনেকটা পানি টেনে নিবে।এরপর এই ডো সমান তিন ভাগে ভাগ করুন।২ ভাগে লাল ও সবুজ রং মিশিয়ে ভালো করে মথে নিতে হবে।এরপর তিনটি রং এর ডো দিয়ে মাঝাড়ি সাইজের তিনটি রুটি বেলে নিন।
- 3
এরপর একটির উপরে আরেকটি রুটি দিন।রুটির লেয়ারে কর্ণফ্লাওয়ার ছড়িয়ে দিন।তারপর রুটি তিনটি এক সঙ্গে বেলে বড় একটি রুটি তৈরী করে নিন।এবার এই রুটি এক সাইড থেকে রোল করে নিয়ে ছোট ছোট টুকরায় কেটে নিন।
- 4
এরপর এই টুকরোগুলোকে পুলির আকৃতিতে বেলে মাঝখানে পুর দিয়ে ছাঁচের সাহায্য বা হাতে পুলি গড়ে নিন।
- 5
একটি পাত্রে বেশী করে তেল দিয়ে, তেল গরম হলে ডুবো তেলে ভেজে নিন।ব্যাস মজাদার বাহারি পুলি তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি