গ্ৰীলড চিকেন উইথ হানি

#রান্না
সাপ্তাহিক রান্না বান্না চ্যালেন্জে আমার আজকের রেসিপি চুলায় তৈরি গ্ৰিল চিকেন উইথ হানি। অসাধারণ স্বাদের চিকেন রেসিপি, সবাই ট্রাই করবেন আশাকরি।
গ্ৰীলড চিকেন উইথ হানি
#রান্না
সাপ্তাহিক রান্না বান্না চ্যালেন্জে আমার আজকের রেসিপি চুলায় তৈরি গ্ৰিল চিকেন উইথ হানি। অসাধারণ স্বাদের চিকেন রেসিপি, সবাই ট্রাই করবেন আশাকরি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ২কেজি ওজনের একটি আস্ত মুরগি টাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এবারে মুরগির পা দুটো একটা সুতা দিয়ে একসাথে বেঁধে নিন,যাতে তেলে দিলে পা গুলো আলাদা না হয়ে যায়।এবারে মুরগির বুকের অংশ ছূড়ি দিয়ে কেটে কেটে নিন,যাতে মসলা ভিতরে ঢুকে।
- 2
এবারে সবরকম মসলা গুলো একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং তাতে সয়াবিন তেল, সরিষার তেল, টকদই ও হাফ কাপ মধু মিশিয়ে নিন।এই মসলার পেষ্ট মুরগির গায়ে,ভিতরে সব জায়গায় ভালো করে মসলা মাখিয়ে একটা বোলে নিয়ে ঢাকা দিয়ে ম্যারিনেট করে ফ্রীজে রেখে দিন কমপক্ষে ৬ ঘন্টার জন্য।
- 3
এবারে ৬ ঘন্টা পরে মুরগি টা ফ্রীজ থেকে নামিয়ে নিন। এবং হাঁড়িতে সয়াবিন তেল ও সরিষার তেল মিক্স করে গরম করে নিন। এবং তেল গরম হলে ম্যারিনেট করা আস্ত মুরগি টা হাঁড়িতে তেলের মধ্যে দিয়ে দিন এবং উপরের মসলা গুলো ছাড়িয়ে নিন।কম আঁচে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন।একপিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিন এবং আবারো ঢাকা দিয়ে ১৫ মিনিট রান্না করুন।
- 4
এবারে মুরগি সিদ্ধ হয়ে গেলে মুরগির গা থেকে ছাড়িয়ে রাখা মসলা গুলো একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুরগির চারিদিকে মসলা গুলো লাগিয়ে এপিঠ ওপিঠ করে আরো ৫মিনিট ভাজুন,ঢাকা না দিয়ে বেশি আঁচে।
- 5
এবারে একটা কয়লা চুলায় গরম করে সেটা একটা ফয়েল পেপারে দিয়ে মুরগির পাশে রেখে দিন।এবারে কয়লার উপর ১টে চামচ সয়াবিন তেল দিয়ে দিন।দেখা যাবে তেল দেওয়ার সাথে সাথে কয়লা থেকে ধোঁয়া ওঠা শুরু করেছে। এবং সাথে সাথে ১/২কাপ মধু মুরগির চক্রে চারিদিকে গেলে দিবো এবং ঢাকনা দিয়ে ১০ মিনিট অপেক্ষা করবো। ধোয়াটা মুরগির সব জায়গায় পৌঁছে যাবে।
- 6
সবশেষে ৫মিনিট ঢাকনা দিয়ে রেখে,ঢাকনা তুলে নামিয়ে শসা ও গাজর স্লাইস দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের গ্ৰিল চিকেন উইথ হানি।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি