ক্যাবেজ চিকেন কারি
#রান্না
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।এবারে সব রকমের মসলা মাখিয়ে মাংস ম্যারিনেট করে রাখুন ২০ মিনিটের জন্য।
- 2
এবারে একটি হাঁড়ি তে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন এবং পরিমাণ মতো পানি দিয়ে গোটা গরম মসলা গুলো দিয়ে নেড়েচেড়ে ম্যারিনেট করা মাংস গুলো দিয়ে দিন। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষি এ নিন ১০ মিনিট।
- 3
এবারে ১০ মিনিট পর বাঁধাকপি কুচি ও কাঁচা মরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরো ১০ মিনিট রান্না করুন।আর কোন পানি দেওয়ার লাগবে না।কারণ বাঁধাকপির থেকে অনেক পানি বেড় হবে এবং তাতেই সব সিদ্ধ হবে। তরকারি টা মাখামাখা হবে।
- 4
এবারে মাখামাখা হয়ে এলে নামিয়ে নিন এবং গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14261267





মন্তব্যগুলি (2)
Different! 😍😍😍