রান্নার নির্দেশ
- 1
প্রথমে চুলায় হাড়ি বসিয়ে ঘি ও সয়াবিন তেল ঢেলে দিতে হবে।এরপর এতে দারুচিনির টুকরো দিতে হবে।দারুচিনি ভাজার ঘ্রাণ বের হলে পেয়াজকুচি দিতে হবে।
- 2
পেয়াজকুচি একটু নরম হয়ে এলে প্রথমে রসুনবাটা দিয়ে একটু নেড়ে,তারপর আদাবাটা দিতে হবে।এরপর আরো একটু নেড়ে এক কাপ পানি দিতে হবে।এরপর এতে জিরা বাটা ও তেজপাতা, সবুজ এলাচ,লবঙ্গ,গোলমরিচ,পরিমাণ মতো লবণ দিতে হবে।এরপর ভালো করে মশলা কষাতে হবে।প্রয়োজনে আরো পানি দিয়ে ভালো করে মশলা কষাতে হবে।
- 3
মশলা কষে তেল উপরে আসলে কাটা মোরগ দিয়ে দিতে হবে।এরপর ভালো করে নেড়ে মাংসটা কষাতে হবে কমপক্ষে ২০মিনিট।কষানোর সময় অল্প আঁচে ভালো করে নাড়তে হবে যেনো নিচে পুড়ে না যায়।
- 4
ভালো করে কষানো হয়ে গেলে এতে ঘন দুধ দিয়ে নাড়তে ভালো করে নেড়ে রান্না করতে হবে যেনো নিচে মশলা পুড়ে না যায়।
- 5
দুধ দিয়ে নাড়তে নাড়তে যখন মশলার উপরে তেল উঠে আসলে তখন আস্ত কাচামরিচ ও চিনি দিয়ে একদম অল্প আঁচে ৫/৬মিনিট দমে রাখতে হবে।এর নামিয়ে নিয়ে গরম গরম কোরমা পরিবেশন করুন ভাত বা পোলাও এর সঙ্গে।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি