চিকেন বান

#রান্না
রান্নাবান্না সাপ্তাহিক চ্যালেঞ্জ এ আমার আজকের রেসিপি চিকেন বান।
বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায় দারুন লাগে এই চিকেন বান।
চিকেন বান
#রান্না
রান্নাবান্না সাপ্তাহিক চ্যালেঞ্জ এ আমার আজকের রেসিপি চিকেন বান।
বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায় দারুন লাগে এই চিকেন বান।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বান বানানোর জন্য একটি বোলে ময়দা,চিনি,লবণ,ইষ্ট এই শুকনো উপকরণ সব একসাথে মিশিয়ে তরল দুধ ও পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে মেখে একটি স্টিকি ডো বানিয়ে নিন এবং ১ঘন্টার জন্য রেখে দিন ঢাকনা দিয়ে।
- 2
এবারে চিকেন ফিলিং তৈরি করার জন্য প্রথমে চিকেন সিদ্ধ করে নিতে হবে। এজন্য একটি হাঁড়িতে মুরগির বুকের মাংস গুলো দিয়ে তাতে পরিমাণ মতো পানি,আদা বাটা, রসুন বাটা,লবণ ও ১টে চামচ সয়াবিন তেল দিয়ে মাংস সিদ্ধ করে নিন।মাংস সিদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে কুচি করে মাংস গুলো কেটে রাখুন।
- 3
এবারে একটি ননস্টিক প্যানে ৫০ গ্ৰাম বাটার দিয়ৈ তাতে পেঁয়াজ কুচি ভেজে নিন হালকা এবং লাল মরিচের গুঁড়া ও গোলমরিচ গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে নাড়ুন এবং ঢাকনা দিয়ে পেঁয়াজ নরম করে নিন। পেঁয়াজ নরম হয়ে গেলে ২টে চামচ ময়দা ও ১কাপ তরল দুধ দিয়ে নেড়েচেড়ে নিন ভালো করে।এবারে ধনেপাতা কুচি ও টমেটো সস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।যদি লবণ আরো লাগে সেক্ষেত্রে লবণ এড করুন।এবারে চিকেন ফিলিং টা ঠান্ডা করে নিন।
- 4
১ঘন্টা করে বানের ডো টা আবারো ভালো করে মেখে ৫ ভাগে ভাগ করে নিন এবং গোল করে মেখে মাঝে চিকেনের ফিলিং টা পরিমাণ মতো দিয়ে চারিদিক থেকে টেনে মুখ বন্ধ করে বান বানিয়ে নিন।এভাবে সবগুলো বান দেখি করুন।
- 5
একটি কেক মোল্ডে সামান্য তেল ব্রাশ করে বান গুলো বসিয়ে দিন এবং পরে ডিমের কুসুম (আগে থেকে ফেটানো) ব্রাশ করে কিছু সাদা তিল ছড়িয়ে দিন। এবং প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্ৰি সেলসিয়াসে বেইক করে নিন ২৫ মিনিট।
- 6
২৫মিনিট পরে নামিয়ে নিন এবং পরিবেশন করুন গরম গরম চিকেন বান।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)