ক্রিসমাস স্পেশাল চকোলেট ফ্লাওয়ার কাপকেক

২৫ ডিসেম্বর বড়দিন বা ক্রিসমাস উপলক্ষ্যে আমার বিশেষ আয়োজন ক্রিসমাস স্পেশাল চকোলেট ফ্লাওয়ার কাপ কেক।
আশাকরি সবার ভালো লাগবে।
আমি উপকরণের যেই পরিমাণ দিয়েছি তাতে ১২ টি টিপস কেক হবে।
ক্রিসমাস স্পেশাল চকোলেট ফ্লাওয়ার কাপকেক
২৫ ডিসেম্বর বড়দিন বা ক্রিসমাস উপলক্ষ্যে আমার বিশেষ আয়োজন ক্রিসমাস স্পেশাল চকোলেট ফ্লাওয়ার কাপ কেক।
আশাকরি সবার ভালো লাগবে।
আমি উপকরণের যেই পরিমাণ দিয়েছি তাতে ১২ টি টিপস কেক হবে।
রান্নার নির্দেশ
- 1
আমার উপকরণ গুলোর মধ্যে আমি ১২টা কাপ কেক বানানো যাবে । সেজন্য,
- 2
প্রথমে চকোলেট কাপকেকের ব্যাটার তৈরি করতে হবে। এজন্য, একটি বোলে শুকনো উপকরণ গুলো ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে চেলে নিবো ।
- 3
এবারে আরেকটি বোলে বাটার,চিনি ও ভ্যানিলা এসেন্স হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিবো এবং চেলে রাখা শুকনো উপকরণ গুলো মিশিয়ে নিবো,আবারো সব মিশিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিবো,যদি ব্যাটার বেশি থিক হয় সেক্ষেত্রে ২টে চামচ তরল দুধ মিশিয়ে আবারো বিট করে নিবো।
- 4
এবারে কেক মোল্ডে পেপার কাপ বসিয়ে তাতে ২টে চামচ করে ব্যাটার থেকে ঢেলে নিবো এবং ওভেন প্রিহিট করে ১৭৫ ডিগ্ৰি সেলসিয়াসে বেইক করবো ১৫ থেকে ১৮ মিনিট।তারপর কারো কারো ওভেনে সময় কমবেশি লাগতে পারে, সেজন্য একটি কাঠি দিয়ে দেখতে হবে কেক হয়েছে কিনা।কেক গুলো হয়ে গেলে ওভেন থেকে বেড় করে ঠান্ডা করতে রুম টেম্পারেচারে রেখে দিবো।
- 5
এবারে বাটার ক্রিম তৈরি করে নিবো। সেজন্য একটি বোলে বাটার,তরল দুধ ও আইসিং সুগার একসাথে বিট করে নিবো,ক্রিম থিক করার জন্য যদি আরো তরল দুধ লাগে সেক্ষেত্রে নিতে হবে।
- 6
এবারে কাপ কেক গুলো রুম টেম্পারেচারে চলে আসলে পাইপিং ব্যাগে নজেল দিয়ে বাটার ক্রিম দিয়ৈ কেকের টপিং এ পছন্দ মতো ফ্লাওয়ার ডিজাইন করে নিবো।
- 7
সবশেষে এতো সুন্দর ক্রিসমাস স্পেশাল চকোলেট ফ্লাওয়ার কাপ কেক গুলো পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (4)