নিরামিষ বাঁধাকপির ঘন্ট(niramish bandhakopir ghonto recipe in Bengali)

নিরামিষ বাঁধাকপির ঘন্ট(niramish bandhakopir ghonto recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে তেল দিয়ে গরম হলে আলু গুলো দিতে হবে। ১/২ চা চামচ নুন, ১/২ চা চামচ হলুদ দিতে হবে। ৫ মিনিট মাঝারি আঁচে আলুগুলো ভেজে তুলে নিতে হবে।
- 2
ওই তেলেই গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিতে হবে। তার ওপর কুচি করা টমেটো, কাঁচা লঙ্কা দিতে হবে। ১/২ চা চামচ নুন দিতে হবে। ঢাকা দিয়ে ১ মিনিট রাখতে হবে।
- 3
টমেটো টা একটু সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে আদা বাটা দিতে হবে। কিছুক্ষন নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে দিতে হবে।
- 4
মসলা কষা হয়ে কড়াই এর গায়ে তেল ছেড়ে এলে কুচি করে কাটা বাঁধাকপি টা দিয়ে দিতে হবে। ১০ মিনিট ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে।
- 5
বাঁধাকপি থেকে জল ছাড়বে। জোর আঁচে আরো ৫ মিনিট রান্না করতে হবে। ভেজে রাখা আলু গুলো এরপর দিয়ে দিতে হবে । নুন ও চিনি টা দিতে হবে।
- 6
ধীরে ধীরে বাঁধাকপি টা সিদ্ধ হয়ে আসবে এবং জল টা কমতে থাকবে। এখন চাপা দিয়ে মাঝারি আঁচে আরো ১৫ মিনিট রান্না করতে হবে।
- 7
আলু এবং বাঁধাকপি সেদ্ধ হয়ে তরকারি শুকনো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 8
ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে হবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট।
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (10)