ফ্রাইড রাইস (fried rice recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
গোটা গরম মশলা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভাত টা বানিয়ে নিন।
- 2
এরপর কড়াইতে সাদা তেল আর ১ টেবিল চামচ ঘি দিয়ে গাজর, ফুলকপি আর বীনস ভালো করে ভেজে নিন।কাজু কিসমিস গুলো ও একটু ভেজে নিন।
- 3
এবার একটা পাত্রের নিচের দিকে একটু ঘি মাখিয়ে অর্ধেক ভাত বিছিয়ে দিন।এর উপর ১টেবিল চামচ চিনি,১টেবিল চামচ ঘি,সবজি আর কাজু কিসমিস এর অর্ধেক দিয়ে একটা লেয়ার বানান।এর পরের লেয়ার এও একইভাবে বাকি ভাত,চিনি,ঘি, সবজি দিয়ে দিন।
- 4
এবার পাত্রের মুখ বন্ধ করে অল্প আঁচে ৭-৮মিনিট বসিয়ে রাখুন।গ্যাস অফ করার পর আরো ১৫মিনিট রেখে ঢাকনা খুলে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন।এরপর চিকেন কষা ওস্যালাড সহযোগে পরিবেশন করুন ফ্রাইড রাইস।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14272115




মন্তব্যগুলি (2)