পালং পনির (palong paneer recipe in Bengali)

Anjana Gon @cook_27482134
পালং পনির (palong paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রণালী : পলিং শাক ভালো করে ধুয়ে গরম জলে ২ - ৩ মিনিট ডুবিয়ে বরফ জলে দিন,কিছুক্ষণ রাখার পর মিক্সি তে পেস্ট করে নিন। পনির হালকা করে ভেজে তুলে রাখুন ।
- 2
এবার প্যানে অল্প সাদা তেল আর মাখন মিশিয়ে অল্প জিরে ফোড়ন দিন, তাতে একে একে পেঁয়াজ, আদা, রসুন ও টমেটো বাটা দিয়ে ভালো করে কষুন,কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, রোস্টেড জিরে ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে পালং শাকের পেস্ট দিয়ে দিন । এবার পনির দিয়ে নেড়েচেড়ে গরম জল দিয়ে দিন । ফুটে উঠলে মাখন ছড়িয়ে গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন শীতের স্বাদযুক্ত পালং পনির ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14274378



মন্তব্যগুলি (2)