কাঁচা নারকেল এর ভাপা পুলি ( kancha narkel bhapa puli recipe in Bengali

Moonmoon Saha @cook_16455817
কাঁচা নারকেল এর ভাপা পুলি ( kancha narkel bhapa puli recipe in Bengali
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই 2কাপ জল এক চামচ নুন সহযোগে গরম করতে হবে।
- 2
জল ফুটলে চালের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
- 3
5মিনিট পর হালকা হাতে চালের মন্ড টি মেখে একটি ভেজা তোয়ালে দিয়ে মুড়ে রেখে দিতে হবে।
- 4
এবার কাঁচা নারকেল কোরার সাথে খেজুর গুড় হালকা মিশিয়ে রাখতে হবে।
- 5
এবার চালের মন্ড থেকে ছোট ছোট লেচি কেটে হাতে চেপে বাটির মতো করতে হবে।
- 6
এতে অল্প করে নারকেল এর পুর ভরে মুখ বন্ধ করতে হবে
- 7
এবার স্টীমার এ জল গরম করে তাতে গড়ে রাখা পিঠে গুলো দিয়ে 15-20মিনিট ভাপিয়ে নিতে হবে
- 8
গরম গরম গুড় দিয়ে খেতে হবে।
- 9
ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14308322






মন্তব্যগুলি