ক্রিস্পি পটেটো স্পাইরাল ফ্রাইস।
#রান্না।
রান্নার নির্দেশ
- 1
আলু সিদ্ধ করে নিতে হবে।একটি বড় পাত্রে ময়দা ও বেসনের সঙ্গে হলুদগুড়া, মরিচগুড়া, স্বাদমতো লবণ,সিদ্ধকরা চটকানো আলু,গোলমরিচ গুড়া, আদা ও রসুন বাটা,ডিম,মিক্স হার্ব, সবকিছু দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি মিশ্রণ তৈরী করে নিতে হবে।
- 2
খেয়াল রাখতে হবে মিশ্রণে যেনো কোন দলা পাকিয়ে না থাকে।মিশ্রণটি মাঝারি তরল হবে,খুব ঘন বা পাতালা হবে না।
- 3
এরপর কড়াইতে তেল গরম করে,পাইপিং বেগে অথবা বাসায় থাকা ছোট বাতলের মুখে ছিন্দ্র করে মিশ্রণটি ঢেলে জিলেপির মতো মুচমুচে করে ভেজে নিতে হবে।
- 4
বিকেলের নাশতায় মুচমুচে ঝাল জিলেপি উপভোগ করুন হট টমেটো সসের সঙ্গে।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14315427







মন্তব্যগুলি (5)