রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা,২চামচ ঘি, নুন দিয়ে ভালো করে মাখতে হবে ।তারপর খাওয়ার সোডা,বেকিং পাউডার ও সাদা তেল দিয়ে ভালো করে ময়ামদিতে হবে ।ময়াম দেয়া হয়ে গেলে জল দিয়ে মেখে ১৫মিনিট একটা সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
এখানে আমি আরেকটি স্টেপের ছবি যোগ করলাম ।এবার ময়দা থেকে লেচি কেটে রুটির মতো গোল গোল করে বেলে রাখতে হবে ।
- 3
এখানে আমি আরেকটি স্টেপের ছবি যোগ করলাম ।এবার ১ চামচ ঘি নিয়ে ভালো করে রুটির ওপর মাখিয়ে নিয়ে ওর ওপরে ১ চামচ কনফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আবার একটা রুটি দিয়ে ওর ওপরে একইরকমভাবে ঘি ও কনফ্লাওয়ার দিয়ে আবার ও একটা রুটি দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে ।এবার তিনটে রুটি রোলের মতো করে নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে ।
- 4
এখানে আমি আরেকটি ছবি যোগ করলাম।এবার ওই ছোট ছোট পিসগুলো থেকে খাজার মতো বেলে নিতে হবে।তারপর করাতে সাদা তেল দিয়ে লালচে করে ভেজে নিতে হবে ।এদিকে কড়াতে ১কাপ জল ও ১কাপ চিনি দিয়ে রস বানাতে হবে।ঘন হয়ে ফু্টে গেলে এলাচগুলো দিতে হবে।এবার খাজা গুলো বেশ কিছুক্ষণ রসে গরম অবস্থায় ডুবিয়ে রাখতে হবে ।তাহলেই আমাদের তৈরী হয়ে যাবে 'খাজা '।যা উড়িষ্যর জনপ্রিয় 'খাজা '।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (3)