চিকেন স্ট্রিপস রোল।
#রান্না।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা,সামান্য লবণ ও ১ চা চামচ তেল দিয়ে একটি পাত্রে মেখে নিতে হবে।এরপর পানি দিয়ে রুটির মতো ভালো করে মথে ডো তৈরী করে রাখতে হবে।
- 2
পুর তৈরির জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে পেয়াজকুচি,কাচামরিচ কুচি ও পেয়াজকলি কুচি দিয়ে ভাজতে হবে।পেয়াজ ভেজে বাদামি রং এর হয়ে আসলে এতে আদা-রসুন বাটা দিয়ে নাড়তে হবে।এরপর এতে চিকেন কিমা,স্বাদমতো লবণ ও গোলমরিচ গুড়া দিয়ে নাড়তে হবে।চিকেন কিমা রান্না হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 3
এবার রুটির ডো ছয় ভাগে ভাগ করে নিয়ে লম্বা করে রুটির আকারে বেলে নিতে হবে(ছবির মতো)এরপর এক সাইডে পুর দিয়ে অন্য সাইডে লম্বা লম্বা দাগ কেটে নিতে হবে ছুড়ি দিয়ে,এবং দাগকাটা সাইডের লেচি গুলো একটার উপরে আরেকটা দিয়ে দিতে হবে।।
- 4
এরপর রুটির চারপাশে পানি লাগিয়ে রোলের আকৃতিতে মুড়ে দিতে হবে।
- 5
এভাবে সবগুলো তৈরী করে ডুবো তেলে বাদামি করে ভেজে নিতে হবে।গরম গরম উপভোগ করুন টমেটো সসের সঙ্গে।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি