রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দার সাথে তেল, চিনি ও লবণ দিয়ে ভালো করে মথে নিয়ে তার পর ডিম দিয়ে ডো বানিয়ে নিতে হবে। ডো টাকে ভালো করে মেশাতে হবে চিনি পুরোপুরি গলে যায়।
- 2
দুধের সাথে চিনি,চাল,এলাচ,দারুচিনির টুকরো সব একসঙ্গে ভালো করে জাল দিতে হবে। দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
অল্প একটু ডো নিয়ে ছোট ছোট করে রুটি বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে রুটি টা যেন একটু ভারি হয় তা নাহলে পিঠা ভাজার সময় ফেটে যেতে পারে। - 3
এবার রুটির ভেতরে খীরসা দিয়ে রুটির মুখে সামান্য একটু পানি লাগিয়ে আঙ্গুল দিয়ে আলতো করে চেপে বন্ধ করে দিতে হবে।
- 4
এভাবে পিঠা বানানো হয়ে গেলে সাথে গরম তেলে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বেশি রেখে সোনালী বা বাদামি করে ভেজে তুলে পরিবেশন করতে হবে অনেক মজার মুখশলা পিঠা।
- 5
মুখশলা পিঠা বানানো খুবই সহজ আর খেতে ভারী মজা। এই পিঠায় মিষ্টির পরিমাণ আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম মিষ্টি দিয়েছি।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি