দুধ-খেজুর পিঠা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই সিরা করতে হবে। পানি, চিনি,গুড়,এলাচ জ্বাল দিয়ে খুবই পাতলা সিরা বানাতে হবে।অন্যপাত্রে দুধ গরম করে চুলাতেই দুধের ভেতর ময়দা এবং লবণ দিয়ে রুটির মত খামির বানাতে হবে।
- 2
এবার চুলা বন্ধ করে খামির একটু ঠান্ডা হলে ঘি, ডিম, পাউরুটি মিশিয়ে খুবই নরম খামির বানাতে হবে। যতক্ষণ না খামির এর আঠালো ভাব না যাবে ততক্ষণ মথতে হবে।এবার ছোট ছোট বল বানিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে ইচ্ছে মত নকশা দিতে হবে।
- 3
আমি খাবার ঢেকে রাখার প্লাস্টিক এর ফুটো ফুটো কাভার এ তেল লাগিয়ে চ্যাপটা বল গুলো চেপে চেপে ডিজাইন করেছি।
- 4
এবার অল্প তাপে ডুবো তেলে লাল করে ভেজে কুসুম গরম সিরাতে ছাড়তে হবে।৩ ঘন্টা পর ২ কাপ দুধ জ্বাল দিয়ে ঘন করে ১ কাপ করতে হবে।২টেবিল চামচ চিনি মিশিয়ে নিতে হবে। চুলা বন্ধ করে দিন।
- 5
এবার পিঠা গুলো সিরা থেকে তুলে নিয়ে দুধে দিয়ে ঢেকে রাখুন।পরিবেশন এর সময় পিঠার উপর পেস্তা বাদাম এর কুচি দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (3)