মূলা দিয়ে টেংরা মাছের ঝোল।
#রান্না।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মূলা টুকরো করে কেটে নিতে হবে।মাছ ভালো করে ধুয়ে নিতে হবে।
- 2
রান্নার হাড়ি চুলায় বসিয়ে তেল দিতে হবে।তেল গরম হলে পেয়াজ বাটা দিয়ে নাড়তে হবে।পেয়াজ ভেজে উপরে তেল উঠে আসলে এতে হলুদগুড়া, মরিচগুড়া, ধনেগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে।
- 3
মশলা কষে তেল উপরে উঠে আসলে এতে দুই কাপ পানি দিতে হবে।পানিতে বলক আসলে এতে টুকরো দিয়ে দিতে হবে।এরপর ১০ মিনিট ঢেকে রান্না করতে হবে।
- 4
১০ মিনিট পর এতে মাছগুলো দিয়ে দিতে হবে।আবারো ৫ মিনিট ঢেকে রান্না করতে হবে।
- 5
পাঁচ মিনিট পর ঢাকনা খুলে কাচামরিচ চিরে দিয়ে এবং ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মূলা দিয়ে টেংরা মাছের ঝোল।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14402791





মন্তব্যগুলি (3)