চিকেন চাইনিজ ভেজিটেবল (chicken chinese vegetable recipe in Bengali)

Khaleda Akther @cook_19996201
#রান্না
চিকেন চাইনিজ ভেজিটেবল (chicken chinese vegetable recipe in Bengali)
#রান্না
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব উপকরণ এক সাথে সাজিয়ে নিব, তারপর চিকেন টা ছোট ছোট টুকরো করে কেটে নিব।
- 2
এখন চিকেন টা সয়াসস, আদাবাটা ও রসুনবাটা, লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো।
- 3
এখন চুলায় একটি পেন বসিয়ে পরিমান মতো তেল দিব,তেলটা গরম হয়ে আসলে চিকেনটা দিব,3 মিনিট নাড়াচাড়া করে পিয়াজ কুচি দিব, পিয়াজ টা একটু নরম হলে ভেজিটেবল টা দিয়ে হাই হিটে রান্না করবো।
- 4
যেহেতু চিকেনের মধ্যে লবণ আছে তাই সাদ বুঝে লবণ এড করতে হবে, গোল মরিচের গুঁড়ো টা এড করবো।
- 5
যখন সবজিটা 85% সিদ্ধ হবে তখন করনফ্লাওয়ার 2 টেবিল চামচ পানিতে গুলে দিয়ে নাড়তে থাকবো, তারপর সয়াসস, চিলিসস,ফিসসস দিয়ে ঢেকে দিব।
- 6
5 মিনিট পর সবজিটা গ্রেভি হয়ে আসলে টেস্টিংসল্ট 1 চা চামচ চিনি,1 চা চামচ, ও কাঁচা মরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। চিকেন চায়নিজ ভেজিটেবল ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14395317


















মন্তব্যগুলি (3)