তেল কই (tel koi recipe in Bengali)

Sushmita Ghosh @cook_24869581
তেল কই (tel koi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কই মাছগুলোকে নুন ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন।
- 2
এরপর কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলোকে ভেঁজে তুলে নিন।
- 3
কালোজিরা ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে দিন।
- 4
একটি পাত্রে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ লঙ্কা গুঁড়ো, এক চা চামচ জিরা গুঁড়ো ও এক চা চামচ ধনে গুঁড়ো জলের মধ্যে গুলে দিয়ে দিন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিন। এরপর তেল বেরোলে প্রয়োজনমতো জল দিয়ে ফুটতে দিন।
- 5
এবার মাছগুলো দিয়ে দিন। সবশেষে আর একটু সরষের তেল দিয়ে নামিয়ে পরিবেশন করুন তেল কই।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14419316









মন্তব্যগুলি