খেজুর গুড়ের পায়েস(Khajur Gurer Payesh Recipe in Bengali)

Tasnuva lslam Tithi @Tasnuva28
#সংক্রান্তির
খেজুর গুড়ের পায়েস(Khajur Gurer Payesh Recipe in Bengali)
#সংক্রান্তির
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পোলাও এর চাল আগে থেকে কমপক্ষে ৩০ মিনিট ভিজিয়ে রাখবো পানি দিয়ে। এবং ৩০ মিনিট পর পানি ছেঁকে চাল গুলো গ্ৰাইন্ডার বা পাঠায় একটু ভেঙে নিবো। এবারে দুই লিটার তরল দুধ জাল দিয়ে এক লিটার করে ফেলবো। এবং গ্ৰেট করা গুড় একটি হাঁড়িতে ১কাপ পানি দিয়ে নেড়েচেড়ে গুড় টা গলিয়ে নিবো। এবং জাল দিয়ে তরল করা গুড় ঠান্ডা করে নিবো।
- 2
এদিকে ঘন দুধের মধ্যে গোটা গরম মসলা গুলো দিয়ে দিবো, তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে একটু নেড়ে পোলাও এর চাল টা দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো, এবং চালের বলক আসলে গলানো গুড় টা মিশিয়ে নিবো এবং কোরানো নারকেল দিয়ে মিশিয়ে নিবো।ভালো করে নেড়েচেড়ে ঘন হয়ে এলে নামিয়ে নিবো।
- 3
সবশেষে কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14420753









মন্তব্যগুলি (4)