চিংড়ির পরোটা (chingrir porota recipe in Bengali)

purnasee misra @cook_22130544
চিংড়ির পরোটা (chingrir porota recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ ধুয়ে মিক্সি তে মোলায়েম করে নিতে হবে।সেদ্ধ আলু চটকে নিতে হবে ।
- 2
এবার একটি প্যানে সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে তাতে রসুন আদা দিয়ে একটু ভেজে হলুদ গুঁড়ো নুন চিনি দিয়ে নাড়াচাড়া করে তাতে চিংড়ি বাটা আলু সেদ্ধ লঙ্কা কুচি ধনেপাতা কুচি গরম মশলা দিয়ে ভাজতে হবে।দরকার হলে অল্প জল ছিটে দেওয়া যেতে পারে।একদম শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করতে হবে।
- 3
অন্য একটি পাত্রে ময়দা নুন অল্প সাদা ঘি ময়ান দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।এবার চিংড়ি মাছ টা ঐ ময়দার সাথে মেখে নিতে হবে।কুড়ি মিনিট রেখে দিতে হবে।
- 4
এবার ঐ মন্ড থেকে লেচি করে বেলে খুব কম আঁচে ভেজে গরম গরম পরোটা সসের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14443345












মন্তব্যগুলি