নকশি চিকেন সামোসা

#রান্না
ময়দার ডো দিয়ে খুব সহজেই চটজলদি মুখরোচক চিকেন সামোসার রেসিপি আজ শেয়ার করবো।
নকশি চিকেন সামোসা
#রান্না
ময়দার ডো দিয়ে খুব সহজেই চটজলদি মুখরোচক চিকেন সামোসার রেসিপি আজ শেয়ার করবো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বোলে শুকনো ময়দা, বেকিং পাউডার ও লবণ হাত দিয়ে মিশিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ময়ান দিবো,হাত দিয়ে মেখে মুঠি করে দেখবো,তখন মুঠি হবে তখন বুঝবো তেল দেয়ার পরিমাণ ঠিক আছে।এবারে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মেখে মেখে একটি মোটামোটি শক্ত ডো তৈরি করে নিবো। এবং ১০ মিনিট এর জন্য একটা পাতলা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো।যাতে ডো ড্রাই না হয়ে যায়।
- 2
এবারে চিকেন পুর তৈরি করে নিবো। সেজন্য একটি প্যানে ২টে চামচ সয়াবিন তেল গরম করে তাতে মিহি পেঁয়াজ কুচি হালকা ভেজে চিকেন কিমা টা দিয়ে দিবো এবং বাকি সব মসলা উপকরণ দিয়ে নেড়েচেড়ে নিবো, মাংস থেকে পানি ছাড়লে সেটাতেই কিমা সিদ্ধ হবে সেজন্য ঢাকনা দিয়ে মৃদু আঁচে ৫/৭ মিনিট রান্না করে নিবো।ঢাকনা তুলে আবারো নেড়েচেড়ে ভাজা করে কিমার পুর নামিয়ে নিবো।
- 3
এবারে ময়দার ডো টা আবারো মেখে মতে তা থেকে মোটামোটি পাতলা কিছু রুটি বেলে নিবো এবং বিভিন্ন ডিজাইনের সামোয়া তৈরি করে নিবো,ইলিশমাছ,ফুল,,চিংড়ি মাছ,ও পাটির সেইপে আমি সামোসা গুলো বানিয়েছি।
- 4
প্রথমে ইলিশ সামোসা তৈরি করে নিবো।
- 5
এবারে ফুল সামোসা তৈরি করে নিবো।
- 6
এবারে চিংড়ি সামোয়া তৈরি করে নিবো
- 7
এবারে পাটি সামোসা তৈরি করে নিবো।
- 8
সবশেষে এগুলো ডূবো তেলে মচমচে করে লাল করে ভেজে নিবো। অতিরিক্ত তেল টিস্যূ তেল রেখে ঝড়িয়ে নিবো।
- 9
সবশেষে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করবো নকশি চিকেন সামোসা।
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি (9)