বাগড়ির-মরোক্কান প্যান কেক।

বাগড়ির(Baghrir) মরোক্কান জনপ্রিয় দৈনন্দিন একটি খাবার। খুবই কম উপকরন আর অল্প সময়ে ঝামেলা ছাড়া তৈরী করা যায়। সবচেয়ে বড় কথা এতে কোন তেল ব্যবহার করা হয় না, তাই এটি খুব স্বাস্থ্যকর। নাস্তা বা ডিনার, সব কিছুতেই এটা খাওয়া যায়। তাই ঝটপট রান্নায় এটি আমার দ্বিতীয় রেসিপি। সবাই বানিয়ে দেখবেন, খুবই নরম তুলতুলে সুস্বাদু হালকা।
#ঝটপট

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে পানি ছাড়া সব উপকরন নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এক কাপ পানি দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার মিশ্রনটা বাটিতে ঢেলে আরেকটু পানি মিশিয়ে ঘন গোলা তৈরী করে নিন। অনেকটা পাটিসাপটার গোলার মত হবে। ১৫ মিনিট রেস্টে রাখুন যাতে ঠিক মত ফুলে। সময় থাকলে আরো বেশীক্ষণ রাখা যায়।
- 2
এবার চূলায় সব সময় ব্যবহার করেন এমন একটি ফ্রাইপ্যান বসিয়ে গরম করে নিন। এবার চূলার আঁচ একদম লো করে দিন। বড় গোল চামচ দিয়ে এক চামচ গোলা ঢালুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন বাবল উঠছে ও আস্তে আস্তে উপরটা শুকিয়ে যাচ্ছে। চাইলে ঢেকে দিতে পারেন কয়েক সেকেন্ডের জন্য কিন্তু নাড়াচাড়া করবেন না বা উল্টাবেন না। যখন উপরটা রান্না হয়ে যাবে তখন খুনতি দিয়ে আস্তে উঠিয়ে ফেলবেন।নীচের দিকটা লালচে হবে। একেকটা করতে দু মিনিটের মত লাগবে। এই রেসিপিতে ১০/১১টার মত বাগরির হবে অর্থাৎ ২০মিনিটেই সব গুলো রেডী হয়ে যাবে।
- 3
যেকোনো মাংসের তরকারী, ডিম ওমলেট বা হালুয়া/মিষ্টির সাথে পরিবেশন করুন এই সুস্বাদু স্বাস্হ্যকর চটজলদি তৈরী বাগরির - মেহমান অবশ্যই খুশী হবে!
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)